কখনো কখনো চলার মত শক্তি পাই না
শারিরীক শক্তি নয়,
মানসিক শক্তি।
মনে হয় এই বুঝি সব থেমে যাবে;
কিন্তু তারপরও চলতে থাকি,
মহাকাল চালিয়ে নিতে থাকে।
চন্দ্র-সূর্য-গ্রহ-নত্র-ছায়াপথ সবাই
তাদের সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যায়
আমাকে তাদের সঙ্গী করে চলতে থাকে।
এটুকু নিশ্চয়ই তাদের গৌরব।
তাদের চলার গতি আমাকে শেখায়
তাদের মৌন ভাষা প্রেরণা জোগায়
চলার জন্যে,
অগ্রসর হবার জন্যে।
১৮.০৩.৯৬
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।