গন্তব্য জানা আছে
মঞ্জিল আছে ঠিক করা
কিন্তু ফলাফল জানা নেই,
পৌছে কি দেখব তার ঠিক নেই।
তাই এত অস্থিরতা,
এত উত্তেজনা,
এত বেচাইনি,
এত পেরেশানী।
যদি শিশুর ন্যয় হতাম,
বুঝবার বোধ না থাকত,
যদি সব কিছুর আসল স্বরূপ
অজ্ঞাত থাকত,
যদি চিন্তা ভাবনা করবার
দায়ভার না থাকত,
এবং শিশুর ন্যয় সরল দাবীতে
সব আবদার পূরণ করতে পারতাম,
তবে আর কোন সমস্যা হতো না।
দ্বিধা হতো না।
শংকা হতো না
ব্যকুলতা কাজ করত না।
২৮.০৮.৯৮
জানা নেই
যদি শিশুর ন্যয় হতাম, বুঝবার বোধ না থাকত, যদি সব কিছুর আসল স্বরূপ অজ্ঞাত থাকত,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।