সময়ের পুঁজি
সকলেরি যায় ফুরিয়ে,
ধীরে ধীরে, ক্রমপ্রবাহমান মহাকালের গহবরে।
আর মৃত্যু এসে পড়ে
ঘাড়ের ওপরে।
তার সাথে শেষ হয়ে যায়
সব দেনা পাওনা,
ঘটনা দূর্ঘটনা,
কামনা বাসনা,
আর জ্বালা যন্ত্রণা।
কেবল যেটুকু সময়
কাজ করা হয়,
তাই থাকে জমা,
সেটা দিয়ে পাওয়া যায় ক্ষমা।
তারই মুনাফায়
গড়মিল সব মিটে যায়।
আর অবহেলা করে
অসতর্কভাবে
যে সময় ব্যয় হয়ে যাবে
তারই খেদ চিরকাল রবে,
তারই শুধু আফসোস হবে।
১৬.৬.৯৮
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।