জল জল জল
চতুর্দিকেই জল।
বন্যা আনছে নদীর জল,
বৃষ্টি থেকেও আসছে জল,
ঘূর্ণিঝড়ও দিচ্ছে জল,
জলের কেমন ছল
মরছে প্রাণীর পাল
জল জল জল।
দেশের এমন করুণ হাল,
পথেই তুলছে নৌকা পাল,
ভেলায় ভাসছে মানুষ-মাল,
একি গণ্ডগোল।
চলছে ভালোই রিলিফ ওয়ার্ক
করছে কেউ বা 'গো এন্ড স্টক'
আর্তে ধুকছে দিন ও রাত,
মরছে মানুষ দল।
কেউ বা পাচ্ছে সামান্য
চাল; ডালও নগন্য
তাই দিয়ে কেউ হচ্ছে ধন্য
হচ্ছে মহান, মান্য!
চলছে জলের খেল
এ যে মজার থ্রীল
চলছে জলের খেল
এ যে মজার থ্রীল
জল জল জল।
জল জল জল
কবি কাজী নজরুল ইসলামের "চল চল চল" কবিতা অবলম্বনে ৮৮ সনে রচিত আমার একমাত্র প্যারোডি কবিতা (জাস্ট ফর ফান)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।