খুলে গেছে আজ মোর হৃদয়ের দ্বার
তোমাকে পেয়েছি তাই নিকটে আমার।
তোমার কথাটি আমি বলি বার বার
ভুলে গেছি আছে যত বেদনার ভার।
হৃদয়ের মাঝে কে যে জ্বেলে দিল আলো
সবকিছু তাই বুঝি লাগে এত ভালো।
হলুদ সবুজ নীল আর সাদা কালো
সকল রংকে নিয়ে চলে খেলাধুলো।
মানবো না কোন বাধা কোন ব্যর্থতা
রচব আপন মনে নানা কবিতা।
তোমার কথাটি সেথা সদা রবে গাঁথা
আজ আমি জয়ী হব জানি আমি তা।
৩.৬.৯৫
জয়ী
হৃদয়ের মাঝে কে যে জ্বেলে দিল আলো সবকিছু তাই বুঝি লাগে এত ভালো।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।