যখনি খিদায় মরি
খেতে চাই পেট ভরি
এক নয় দুই নয়
অগুনতি ডালপুরি।
আছে যত মজাদার
খাবারের সমাহার
তার মাঝে ডালপুরি
অতিপ্রিয় আমাদের।
সকাল সন্ধ্যা তাই
যখনি সুযোগ পাই
খিদে পেলে আমাদের
ডালপুরি খাওয়া চাই।
বানাতে পারি না ভাল
বউটাকে ধরি তাই
তারপরও আমাদের
ডালপুরি খাওয়া চাই।
পেট পুরে খেয়ে নিয়ে
মজাদার ডালপুরি
পেটেতে বুলিয়ে হাত
বউয়ের তারিফ করি।
mar 16 2017
ডালপুরি
যখনি সুযোগ পাই খিদে পেলে আমাদের ডালপুরি খাওয়া চাই।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।