সে সময় মনে কোরো
যখন মনে হবে
সবকিছু বুঝি প্রতিকূল,
কেউ আর সহায়তা করছে না,
কারো কাছ থেকেই আশার বাণী
মিলছে না,
নিজের মনও শক্তি পাচ্ছে না,
ভরসা পাচ্ছে না,
আশ্বাস দিচ্ছে না,
সামনে আশার আলো মিলছে না,
উৎসাহপূর্ণ কোন বিষয়ও
মনে পড়ছে না,
হাতের কাজগুলোকেই
গুছানোর মত ধৈর্য থাকছে না,
একা থাকতেও ভাল লাগছে না,
অন্যদের সাথে থাকাও
সহ্য হচ্ছে না,
কান্না করতে চাইলেও
কান্ন আসছে না,
মারা যেতে চাইলেও
মরা হচ্ছে না,
হৃদয়ের জন্য সামান্যটুকু স্বস্তি চেয়েও
পাওয়া যাচ্ছে না,
তখন মনে কোরো-
এরকম সময় অন্যদেরও যায়।
আর এরকম সময় যাওয়ার পর
আবারও সুসময় ফিরে আসে।
৩০.০৯.৯৬
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।