যতই তোমায়
চেয়েছি, আঘাত শুধু পেয়েছে হৃদয়।
হয়েছে রক্তাক্ত
আবার হয়েছে কভু ক্ষত-বিক্ষত।
তাই মনে হয়
তোমায় খুঁজেছি আমি তারায় তারায়।
হয়েছি ক্লান্ত,
অসীমের পানে ধেয়ে হয়েছি শ্রান্ত।
পাইনিকো দেখা,
তাই মনে হয় বুঝি তুমি মরিচীকা।
তাই কভু আর
আগে বেড়ে পিছুটুকু নেই না তোমার।
করি অবহেলা
যতই করতে চাও মোর সাথে খেলা।
তবু কোনদিন
যদি ভালোবাসো তবে ডেকো সেইদিন।
২৬.০৬.৯৮