আমি খাই তাতে আর মজা কত বলো
তুমি খাও তাই দেখি লাগে বড় ভালো।
আমি হাসি তাতে কভু ভরে নাতো মন
তুমি হাসো তা দেখতে মন উচাটন।
আমার চোখের মাঝে কি বা আছে রূপ
তোমার নয়ন দুটি সেকি অপরূপ।
আমার গলার স্বরে নাই কোন সুর
তোমার আওয়াজটুকু লাগে সুমধুর।
আমাকে দেখি না আমি নাই তাতে ক্ষোভ
তোমাকে দেখতে পাই তাতেই যে লোভ।
১৯৯৪