আমি দিব
তোমাকে অবশ্যই দিব
আজ তোমাকে আমি কথা দিচ্ছি
আমার পক্ষে সম্ভব হলে
আমি কোনদিন কৃপণতা করব না
আমার কাছে সম্পদ থাকলে
কোন দিন দিতে অস্বীকার করব না
আমার কাছে ভালো কিছু থাকলে
কোনদিন দিতে অসন্তুষ্ট হব না
আমার কাছ থেকে চেয়ে নিলে
তাতেও আমি রাগ করব না
আমার যা কিছু, সকলি তোমারি
তা কি আমি কখনো চিরদিন
ধরে রাখতে পারি?
এসব তুমিই আমায় স্বেচ্ছায় দিয়েছ
আমি না চাইতেই দিয়েছ
অগণিত উপায়ে আমায় উপকৃত করেছ
তাই আমি তোমার নিকট ঋণী।
কিন্তু তুমি কোন প্রতিদান চাও না
সে কথাটাও আমি জানি।
তবুও তোমার আমার ভালোবাসা
তোমার আমার হৃদ্যতার দাবী
আমার যা কিছু, তোমারি সবই।
সেসব তুমি যখনি চাও, পেতে পার
যেভাবে চাও নিতে পার
যতটুকু চাও লাভ করতে পার।
সে তোমার অধিকার
আর সৌভাগ্য আমার
তাই আজ এই কবিতাটি
আমি তোমায় দিলাম
এবং আর সবকিছুও তোমারি আছে
সেই কথাটাও এতে জানিয়ে দিলাম।
৩.৬.৯৫