উদাস বিষন্ন মনে আমি বসে আছি একাকী
আমার দুই গালে রয়েছে দুই হাত,
রাত শেষ হয়ে সকাল হবার আর খানিকটা বাকী
চতুর্দিক আধাঁর করে রেখেছে রাত।
কখনো বা চোখ বন্ধ করে ভাবি আর ভাবি
কখনো বা অপলকভাবে থাকে খোলা,
যেইটুকু আলোর রশ্মি রয়েছে আশে পাশে
তার মাঝে দেখায় সবকিছুই ঘোলা।
আমার এই সময়ের খানিকটা সময় আগে
এবং তার খানিকটা সময় পরে,
আমি আমারই একান্তে, নিভৃতে, নিরালে
একাকী, নিঃসঙ্গ, রয়েছি এই ঘরে।
আমার যা কিছু, যত কিছু, অবস্থান, অস্তিত্ব,
ভাবনা-চিন্তা অনুভুতি-ধ্যান-ধারণা
সকল কিছু প্রবাহমান অন্তরের অন্তস্থলে
দিয়ে চলেছে আবেগ, পীড়া আর প্রেরণা।
আমি পারছি না বুঝতে, বোঝাতে, তুলে ধরতে \
আমার একান্ত বাসনা, আকাংখা, আশা
না আমার ভাবনা কুলাচ্ছে, না মুখ ফুটাচ্ছে
না কলম লিখতে পারছে- ভালোবাসা।
তোমার প্রতি, তোমার জন্যে, তোমার সকাশে
কি দিয়ে সেই ভাবকে প্রকাশ করি
তোমার সামান্যটুকু সঙ্গ লাভের জন্যে
ও আমার স্বত্ত¡া হয়েছে আজ মরি মরি।
তোমার অস্তিত্ব, অবস্থান আর শ্বাস-প্রশ্বাস
মনে হয় যেন আমার একান্ত নিকটে
কখনো বা সামনে কখনো পাশে কখনো পেছনে
যখন দাড়িয়ে, বসে, শুয়ে সময় কাটে।
আমার পূর্বের কোন ধারণাই গোছানো ছিল না
পরের ভাবনাগুলোও গুছিয়ে বেরুবে না
কেবল একটা ভাবনাই হৃদয়ে ছাপিয়ে যাচ্ছে
সে শুধু তোমার সঙ্গ লাভের কামনা।
৩০.৬.৯৬
তোমার সঙ্গ লাভের জন্যে
আমার যা কিছু, যত কিছু, অবস্থান, অস্তিত্ব, ভাবনা-চিন্তা অনুভুতি-ধ্যান-ধারণা সকল কিছু প্রবাহমান অন্তরের অন্তস্থলে দিয়ে চলেছে আবেগ, পীড়া আর প্রেরণা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।