তোমায় ভালবাসি বলে তোমার কাছে আসি
তোমায় ভালবাসি বলে তোমার সাথে হাসি
তোমায় ভালবাসি বলে আমার হৃদয় খুশি।
তোমায় ভালবাসি বলে গাইতে পারি গান
তোমায় ভালবাসি বলে জুড়ায় আমার প্রাণ
তোমায় ভালবাসি বলে তোমার তরেই ধ্যান।
তোমায় ভালবাসি বলে কাব্য রচি বসে
তোমায় ভালবাসি বলে ঘুমে স্বপন আসে
তোমায় ভালবাসি বলে মন আকাশে ভাসে।
তোমায় ভালবাসি বলে হৃদয় দুয়ার খুলে
তোমার কথা স্মরণ করে দুটি নয়ন তুলে
বসে থাকি তোমার আশায় কাজের
খেয়াল ভুলে।
তোমায় ভালবাসি বলে জানে পেলাম প্রাণ
চুপটি হৃদয় উঠল গেয়ে লক্ষ সুরের গান
বিলীন হয়ে গেল মনের সকল অভিমান।
তোমায় ভালবাসি বলে শুধু তোমায় দেখি
তোমার থেকে ভালবাসার সকল কথা শিখি
তোমার নামেই তোমার কাছে সেসব কথা লিখি।
তোমায় ভালবাসি বলে বেঁচে থাকায় সুখ
তোমায় ভালবাসি বলে ভুলি সকল দুখ
তোমায় ভালবাসি বলে গর্বিত আজ বুক।
২০.০৩.৯৪
তোমায় ভালবাসি বলে
তোমায় ভালবাসি বলে শুধু তোমায় দেখি তোমার থেকে ভালবাসার সকল কথা শিখি
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।