তোমার বিরহে যতদিন জ্বলতে হয়েছে

যত মুহুর্ত পুড়তে হয়েছে

তত সময় ধরে হয়েছি খাঁটি

তত আরো আগ্রহ বর্ধিত হয়েছে

বাসনা তীব্রতা লাভ করেছে

আকাংখা মজবুত হয়েছে

আশা জোরদার হয়েছে।

তোমার বিচ্ছেদে হৃদয় যত চূর্ণ হয়েছে

যতবার টুকরো টুকরো হয়েছে

ততবার তোমার স্বপ্ন দেখেছি

তোমাকে কল্পনা করেছি

তোমার ভাবনায় হৃদয়ের সকল শুন্যতাকে

ভরিয়ে তুলেছি

সকল ক্ষত-বেদনা সারিয়ে নিয়েছি

টুকরো টুকরো হওয়া হৃদয়কে জোড়া দিয়েছি

আর একনিষ্ঠভাবে আরাধনা করেছি

তোমাকে পাবার

তোমাকে লাভ করার

তোমার সংস্পর্শে এসে ধন্য হবার

জীবনের সকল অপূর্ণতাকে পূর্ণ করে তোলার।

জানি, এই বিচ্ছেদ যাতনা

একদিন হবে দূর

শেষ হবে সকল অপেক্ষার

পূরণ হবে কামনা তোমাকে পাবার

কারণ, আমি জানি তুমি আমার,

কেবলি আমার।

১৯.১২.৯৯