তুমি জান না
মানুষ কত অক্ষম,
মানুষের কত অসীম সীমাবদ্ধতা,
কত অজস্র কিছু করেও সে কিছুই
করতে পারেনি।
তবুও সে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে
আমরণ নানাভাবে প্রয়াস নিচ্ছে,
যদি কোনভাবে তার হৃদয়ের আকুতিকে
সে উপস্থাপন করতে পারে।
যদি কোনভাবে কারো সামান্য সহানুভুতি
সে অর্জন করতে পারে।
কিন্তু বার বার ব্যর্থকাম হচ্ছে।
যদি মুহুর্তের তরেও সামান্য প্রত্যুত্তর মিলে
তবে পরক্ষনেই আবার
অসীম নিঃস্বতা ঘিরে ধরছে।
যখন তার পাশে কেউ থাকে না
তখন সে কি প্রচন্ড অসহায়তা,
একাকীত্ব,
মানসিক যন্ত্রণা।
আর যখন কেউ তার পাশে থাকে
তখন হৃদয়ের কথাগুলো
অনুভ‚তিগুলোকে জানাতে পারে না,
প্রকাশ করতে সক্ষম হয় না।
এ যে কত কঠিন যন্ত্রণা
তা বুঝি শুধু অন্তর্যামীই জানেন।
আমার কথাও তুমি জান না
যেহেতু জানাতে পারিনি
আজ পর্যন্ত তো পারিনি।
জানি না কোনদিন পারব কিনা
কেবল এটুকুই বলার আছে-
আমার হৃদয় তোমার জন্যেই
ছিল, আছে এবং থাকবে।
১৩.০৫.৯৬