আজ হৃদয় স্বাধীন
আজ মন খুলে কথা বলার দিন।
মুছে গেছে সব কালিমা
অন্তরে যেন আজ আকাশের নিলীমা।
প্রফুল্লতায় উদ্ভাসিত সে
আনন্দে উদ্বেলিত সকল কথা প্রকাশে।
চিত্ত আজ ভারমুক্ত
মনের অর্গল তাই সকলি উন্মুক্ত।
আজ সময় এসেছে
যারে চাই বাহুডোরে সে আছে কাছে।
যারে দিতে চাই সব
যারে প্রতি মুহুর্তে করি অনুভব।
আজ তার সাহচর্যে
মনের সকল কথা যায় বলা সহজে।
০৬.০৭.০৩