দেখা যদি হয় কভু পৃথিবীর পথে
চলব খানিক পথ হাত রেখে হাতে।
বসব গাছের ছায়ে অল্প সময়
আলপনে জেনে নেব তব পরিচয়।
হৃদয়ের কিছু কথা হয়তো বা কব
তোমার মনের কথা তাও জেনে নেব।
কিছুদিন হয় যদি একসাথে থাকা
সুখের স্মৃতির কিছু ছবি যাবে আঁকা।
আজকে যা একা একা ভাবি নীরবে
তখন দুজনে মিলে তারি কথা হবে।
১৭.০৫.৯৮