পাই না বলেই মনে এত সাধ জাগে
আকাশের চাঁদ দেখি রাত জেগে জেগে।
পারি না বলেই মনে বেদনার জ্বালা
কাগজ-কলম-কালি নিয়ে করি খেলা।
লিখি বসে যত কথা ভাবি মনে মনে
কখনো বা জল ঝরে নয়নের কোণে।
সাধারণ হয়ে বুঝি লাগে অভিমান
করতে পারি না কভু বড় অভিযান।
গড়তে পারি না কিছু মহান বিশাল
দেহে মনে নিজেরে যে লাগে দূর্বল
কি করে কি করি সেটা ভেবে পাই না
তত্ত জ্ঞানের কথা তাও বুঝি না।
তারপরও বেঁচে আছি যদি দৈবাৎ
মহৎ ঘটনা ঘটে কখনো হঠাৎ।
১৬.০৩.৯৬
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।