জীবন ধারণে এত কি বেদনা
হতাশার কি কারণ?
সে জন নিজেরে চিনতে পেরেছে
সুখী শুধু সেই জন।
আপনার মাঝে আছে কত বল
ভাল কাজ করবার,
কত যে বিপুল রয়েছে ক্ষমতা
অন্যরে সুখ দেবার।
সৃষ্টির মাঝে যত কিছু আছে
সুন্দর অতুলন,
তারই সাথে আরো নতুন কিছুকে
সৃজিতে চায় না মন?
কেউ কি কখনো পরখ করেছে
নিজের সে যোগ্যতা?
কখনো কি নিজে চেয়েছে করতে
যা মন চাইছে তা?
বিধাতা দিলেন দেহ মন প্রাণ
সুন্দর রূপে গড়ে,
যেসব অকেজো বেকার রেখে কি
কেউ থাকে পিছে পড়ে?
তাই আর কোন অপচয় নয়
সময়, শক্তি, জ্ঞান,
আজ হতে হোক কর্মের শুরু
ধন্য হোক জীবন।
১১.০৫.৯৭
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।