আজ যেমন খুশি তেমন হওয়ার দিন
আজ ইচ্ছা স্বাধীন।
আজ কখনো হাওয়ায় ভেসে বেড়ানো,
কখনো বা কল্পনাতে উড়ে যাওয়া,
কখনো আকাশের নীলে মিশে যাওয়া,
কখনো ঝর্ণার জলে বয়ে যাওয়া,
কখনো বা জলপ্রপাতের জল হয়ে গড়িয়ে পড়া,
কখনো মরুভ‚মির বালু হয়ে উড়ে যাওয়া,
কখনো গাছের শুকনো পাতা হয়ে ঝরে পড়া,
কখনো রাতের আকাশের তারা হয়ে মিটিমিটি জ্বলা,
কখনো ফুল হয়ে সুবাস ছড়ানো,
কখনো পাহাড়ের চূড়ার হিম হয়ে জমে থাকা,
কখনো সমুদ্রের ঢেউ হয়ে তীরে আছড়ে পড়া,
কখনো পাখি হয়ে গান গাওয়া,
কখনো শিশুর হাসি হওয়া,
কখনো মৌমাছি হয়ে মধু সংগ্রহ করা,
কখনো ঝিনুক হয়ে মুক্তো গড়া,
কখনো মেঘ হয়ে ভেসে যাওয়া।
আজ মনের সকল চাওয়া,
দনিজের মত করে পাওয়া।
০৯.০৫.০৮
নিজের মত করে
আজ মনের সকল চাওয়া, দনিজের মত করে পাওয়া।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।