আহ্ ভালবাসা!
আমারে দিয়েছ তুমি নবতর ভাষা
জানিয়েছ কত কিছু নূতন নূতন
দিয়েছ একটি মাঝে হাজার জীবন।
বুঝতে পারিনি যাহা আগে কোনদিন
আজ তাই ভেবে যাই রোজ, প্রতিদিন।
পূর্বে ছিলাম দেখ কত দূর্বল
দিয়েছ আমারে তুমি যেই মনোবল
তার জোরে করে যাই জীবনে লড়াই
করি নাকো কোন ভয় কিংবা বড়াই।
আজকে ফুটাতে পারি অজস্র ফুল
চিত্র আঁকতে পারি রঙ্গীন সকল।
বুক ভরে নিতে পারি নিঃশ্বাস বায়ু
উপভোগ করে যাই সমগ্র আয়ু।
ভবিষ্য নিয়ে আর পাইনাকো ভয়
চিন্তাবিহীন মনে কাটাই সময়।
ভালবাসা তুমি মোরে জানিয়েছ যাহা
তাই দিয়ে করে চলি সব সুরাহা।
মিলিয়ে দিয়েছ তুমি অতীত হিসাব
আজ আর কালকেও লাভ শুধু লাভ।
ভালবাসা মিলে গেলে তার মুনাফায়
জীবনের গড়মিল সব মিটে যায়।
মুছে যায় জীবনের সব মলিনতা
ব্যর্থ হৃদয়ে আসে নব সজীবতা।
এসবই জেনেছি আমি তোমার কারণ
তাইতো তোমার তরে সঁপেছি জীবন।
১২.০৭.৯৫