মোর এই হৃদয়ের পুঞ্জীভ‚ত যত ভালোবাসা
প্রকাশ করিতে নারে জগতের আছে যত ভাষা
এ মন পারে না ভেবে শেষ করিতে তাহা
ব্যথিত হৃদয়টিতে এক পলকের মাঝে
ভালোবাসা কয়ে যায় যাহা।
সকল সমুদ্র যদি কালি হয়ে যায়
সমগ্র জগৎ যদি কাগজের পাতা সম হয়
লিখে লিখে সবটুকু হয়ে যাবে শেষ
তবু তার বিন্দুমাত্র হবে না প্রকাশ
অনন্ত অসীম পানে ফিরে ফিরে চাই
কভু যদি পাই
এমন ইশারা কোন যে কইবে মোর হয়ে কথা
চাঁদের আলোক সে তো সূর্যের আলো যথা।
বিজলী চমকসম এ হৃদয়ে ওঠে বারে বারে
আবেগের ছটা
নাই তাতে ঘটা।
হৃদয়ের ভালোবাসা মাঝে আছে যতখানি রূপ
জগতের সব আখি কভু না দেখিতে পারে
তাহার স্বরূপ।
পরিপূর্ণভাবে মোর হৃদয়ের সব তারে তারে
বেজে বেজে ওঠে যত মধুর সঙ্গীত
সুরের ঝংকারে
কিভাবে শোনাই আমি তারে?
কেহই না শোনে এই হৃদয়ের সুর
কভু যে শুনিবে সে আশাও সুদূর।
আবেগের চাপে
স্থিরতা পায় না কভু এ মোর অন্তর
অনুক্ষণ কেবলি তা কাপে।
ভালোবাসা তাই আজি প্রকাশিত হোক
যেন ভোরের আলোক
সুখের নিদ্রা শেষে যে দেয় জানান
সকালের শুভ আগমন।
যার স্পর্শে সকলের দেহে আসে প্রাণ।
যার মাঝে করে সবে হাসি আর গান
সকল বাধারে কেটে অতি সঙ্গোপনে
রবে সদা সকলের সনে।
দিয়ে যাবে সকলেরে জীবন চলার পথে নব প্রেরণা
আজ শুধু এইটুকু মোর কামনা।
২০.১২.৯২
নব প্রেরণা
এমন ইশারা কোন যে কইবে মোর হয়ে কথা চাঁদের আলোক সে তো সূর্যের আলো যথা। বিজলী চমকসম এ হৃদয়ে ওঠে বারে বারে আবেগের ছটা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।