তোমাকে পাই নীরবতার মাঝে

তোমার প্রতি মনোযোগ নিবিষ্ট হয়,

ঘনিষ্ট হয়,

একনিষ্ঠ হয়,

স্থিরচিত্ততায়,

দূর্ভাবনাহীনতায়

ঝামেলাবিহীনতায়

কোলাহলমুক্ততায়।

পৃথিবীর সকল বিষয়কে সরিয়ে

সবকিছু ভুলে

সব টান পিছে ফেলে

যখন তোমার অভিমুখী হই

তখনি মন প্রশান্তি অনুভব করে

প্রফুল্লবোধ করে

পরিপূর্নতা লাভ করে।

১৮.০২.০৭