জ্ঞান লাভ করে দেখি শুধু অভিযোগ

হিংসা-ঘৃণার মত আরো নানা রোগ,

তারই মাঝে বাস করা লাগে প্রতিদিন

আয়ু ক্ষয় হয় আর হৃদয় মলিন।

এভাবে বাঁচার মাঝে নাই কোন স্বাদ

তাই আজ নির্ভয়ে করি প্রতিবাদ,

অসীম সাহসে আজ বেঁধেছি মন

সফল করতে হবে ব্যর্থ জীবন।

ভাল যত কিছু আছে এই ধরণীতে

আরো যত কিছু মন চায় পুরাতে,

সবই তার প্রাণভরে করব গ্রহণ

সাধ্য মতন শখ করব পূরণ।

হৃদয় সাগর মাঝে দিয়েছি সাঁতার

একদিন তারে আমি হয়ে যাব পার,

যদিও তীরের দেখা পাইনাকো আজ

শংকা মোটেও নাই,

নাই কোন লাজ।

১১.০৯.৯৫