যদি কেউ হতে চায় বড় কোন কবি
তবে তারে হতে হবে প্রতিবিপ্লবী।
প্রেমিক সাজতে হবে সুন্দরতার
বাজাতে জানতে হবে সুর হৃদয়ের।
জগতের মাঝে যত শোক-ব্যথা আছে
সানন্দে যেতে হবে তাহাদের কাছে।
বরণ করতে হবে দুঃখ সকল
চিতে নিতে হবে সব আসল-নকল।
ধনের, খ্যাতির নেশা কভু যেন তারে
প্রলোভনে গ্রাস করে নিতে নাহি পারে।
ব্যথিত মনের কথা তার কবিতাতে
সরল ভাষায় যেন পারে প্রকাশিতে।
আশাহত মানুষেরে আশার আলোক
জ্বেলে যেন দিতে পারে খুশির পুলক।
বিপ্লব হয় নাকো শুধু খুন দিয়ে
লেখকেরও বিপ্লব তার লেখা দিয়ে।
হৃদয়ের কথা যদি লিখে কোন কবি
বিপ্লবী না তো সে যে প্রতিবিপ্লবী।
২২.০৬.৯৮
প্রতিবিপ্লবী
যদি কেউ হতে চায় বড় কোন কবি তবে তারে হতে হবে প্রতিবিপ্লবী। প্রেমিক সাজতে হবে সুন্দরতার বাজাতে জানতে হবে সুর হৃদয়ের।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।