বেদনা যতই আসুক,

হৃদয়ের যাতনা হাজার বৃদ্ধি পাক,

সামান্যটুকু স্বস্তি কোথাও থেকে না পাই,

সান্তনার কিঞ্চিত প্রলেপও

মনের ব্যথায় না লাগুক,

নয়ন হতে হাজার ফোটা অশ্রু

যদি ঝরে পড়ে,

জীবনের প্রতিটি রাত যদি

বিনিদ্র কেটে যায়,

দুদন্ড কারো কাছে বসে

দুঃখ-সুখের আলাপ নাও করতে পারি,

কোন স্থান থেকে আশার আলো

যদি না দেখতে পাই,

তবুও আমি স্থির রব,

আমি আগ্রহী হব,

আশার আলোকে খুঁজব,

বুক বেঁধে রাখব,

সুন্দর আগামীর প্রত্যাশায়।

০৪.১০.৯৬