চাঁদের হয়ত আছে অতিশয় রূপ
তবুও সেটাকে বেশি লাগে নাকো মোটে।
তোমার রূপের কাছে সবই লাগে ফিকে
যত দেখি প্রাণ ভরে আশ নাহি মিটে।
পাখির মধুর স্বর কল-কাকলি
শুনতে সবারি লাগে বড়ই মধুর,
তথাপি আমার কাছে তোমার আওয়াজ
সকল সুরের চেয়ে লাগে সুমধুর।
হাওয়ার দোলায় দুলে গাছের শাখা
ছন্দ রচিত হয় কত ধরণের,
তোমার ভঙ্গীগুলো সব কিছুকেই
অতীব তুচ্ছ করে মানিয়েছে হার।
যত জন এ জীবনে দিল যত স্নেহ
প্রেম-প্রীতি-ভালোবাসা-মায়া-মমতা,
তোমার দানের কাছে সব অতি দীন
সেটাই স্বীকার করে রচি কবিতা।
ছোট্ট এ জীবনের সামান্য সুখ
পেয়েছি তোমার কাছে তাই শুকরিয়া,
যতই দুঃখ পাই সান্তনা দিতে
তুমি যেন পাশে থেকো ওগো মোর প্রিয়া।
৩.৫.৯৭
পাশে থেকো
যত জন এ জীবনে দিল যত স্নেহ প্রেম-প্রীতি-ভালোবাসা-মায়া-মমতা, তোমার দানের কাছে সব অতি দীন সেটাই স্বীকার করে রচি কবিতা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।