প্রেম, পেয়ার বা রোমান্স সবগুলো শব্দের মধ্যেই র ধ্বনিটির উপস্থিতি রয়েছে। প্রেম বিষয়ক অনেক কিছুর সাথেই এর বিশেষ সম্পর্ক বিদ্যমান।
প্রেম বা রোমান্স করতে গেলে রঙ্গরস করা অত্যাবশ্যকীয় এবং তার জন্য রসবোধ বিশেষ প্রয়োজন। হৃদয়ে দরদ না থাকলে প্রেমে সাফল্য আশা করা যায় না। নরের জন্য নারীর অন্তরে কদর ও গুরুত্ব এবং নারীর জন্য নরের হৃদয়ে আকর্ষণই প্রেমের জন্ম দেয়, লালন করে এবং মহানতা দান করে।
প্রেমের সম্পর্কে অনিবার্য বাস্তবতা হলো ঝগড়া বা quarrel এর যা প্রেমকে দেয় মধুরতা। সেই সাথে তা থেকে উত্তরণের জন্য দরকার হয়ে পড়ে উদারতা তথা compromise এর। তবে সবকিছুর মাঝে এক ধরণের রহস্যময়তা থাকলে তা আরও হৃদয়গ্রাহী হয়।
প্রেমের খাতিরেই সংসারে নর এবং নারী উভয়ের জন্য বিভিন্ন ধরণের প্রয়োজন রয়েছে। যেমন বাড়ী-গাড়ী, শাড়ী-কাপড়, অলংকার প্রভৃতি। সর্বোপরি এগুলো অর্জনের জন্য দরকার অর্থ, সামর্থ্য। তা যখন একজন বা উভয়ের যৌথ প্রচেষ্টায় অর্জিত হয় তখন তা রোমান্সের মাঝে আনে পরমানন্দ। কোন অভাব, সমস্যা বা প্রয়োজনের সময় বিশেষভাবে দরকার হয়ে পড়ে ধৈর্যের। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশী প্রয়োজন আদরের।
প্রেমে প্রতারিত হওয়া খুবই সাধারণ ঘটনা যদিও তা অনেক দুর্ঘটনার কারণ হয়। প্রেমে ব্যর্থতা দেখা দিলে গলায় দড়ি দেয়ার ভাবনা অনেককেই পেয়ে বসে এবং অনেকে তা কার্যকরও করে যদিও তা মোটেও কাম্য বা উচিত নয়। এর থেকে বেঁচে থাকতে সবাই সবার জন্য প্রার্থনা করা উচিত।
সুতরাং সার-সংক্ষেপে বলা যায়, পেয়ার পাওয়ার জন্য এবং তা ধরে রাখার জন্য Pay R (Respect & Resource) and be a good PAIR..
পেয়ার (Pay R)
প্রেম, পেয়ার বা রোমান্স সবগুলো শব্দের মধ্যেই র ধ্বনিটির উপস্থিতি রয়েছে। প্রেম বিষয়ক অনেক কিছুর সাথেই এর বিশেষ সম্পর্ক বিদ্যমান।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।