ফিরে পেতে চাই
জীবনের মাঝে যত সুখ খুঁজে পাই,
বার বার আসে যেন সীমাহীন হয়ে
দেয় যেন সমগ্র হৃদয়কে ছেয়ে।
বয়ে আনে আরো বহু সুখকর বাণী
ধুয়ে মুছে দেয় পুরো হৃদয়ের গøানি।
আশ্বাস যেন দেয় সক্ষমতার,
প্রেরণা যোগায় শুধু সামনে যাবার।
পাশে যেন থাকে সদা হতাশার ক্ষণে
কর্ম পালনে যেন আশা দেয় মনে।
১২.১১.৯৬
ফিরে পেতে চাই
আশ্বাস যেন দেয় সক্ষমতার, প্রেরণা যোগায় শুধু সামনে যাবার।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।