ফিরে ফিরে আসে
হৃদয় যা কিছু চায় যা সে ভালোবাসে;
সুমধুর সুর,
মনকে যা দেয় সদা আমোদ প্রচুর।
কিছু ভালো কথা,
যা শুনে হতাশ মন ভুলে সব ব্যথা।
কোন ভাল ছবি,
দেখে যেন জগতের ঠিক লাগে সবই।
কিংবা কবিতা,
পড়ে যেন মনে হয় নিজেরই কথা।
দৃশ্য মনোহর,
আনন্দে ভরে দেয় এ মোর অন্তর।
সবই আসে ফিরে,
ভালো লাগা আছে যত হৃদয়ের তীরে।
২৯.০৯.৯৬
ফিরে ফিরে আসে
দেখে যেন জগতের ঠিক লাগে সবই। কিংবা কবিতা, পড়ে যেন মনে হয় নিজেরই কথা। দৃশ্য মনোহর,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।