আমি হতে চাই সার্থক কোন কবি
আঁকতে চাই মনের সকল ছবি
লিখতে চাই যা কিছু আমি ভাবি
পেতে চাই বুদ্ধি খোলার চাবি।
খেতে চাই হরেক রকম খাদ্য
বাজাতে চাই নানা সুরের বাদ্য।
চড়তে চাই বিশাল উচু পাহাড়ে
নাইতে চাই পুকুরে নয়, সাগরে
দিতে চাই সুখ আনন্দ সবারে
শিখতে চাই গল্প বলা আষাঢ়ে।
হতে চাই খাঁটি স্বদেশ প্রেমিক
হতে চাই একা পথের পথিক।
দেখছি এখন আমার চাওয়ার শেষ নেই
চাইতে চাইতে চাওয়ারও আর সময় নেই
কোনটা ছেড়ে কোনটা নেব ভাবনা সেই
দিন-রাত্তির চিন্তা করে ঘুমটি নেই।
সব চাওয়াতেই ছিল আশা বাঁচার
অমর হয়ে থাকতে কাছে সবার।
(বুদ্ধি খোলার চাবি = জ্ঞান)
১৯৯৪
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।