কে বলে হারিয়ে যাব আমি কিংবা তুমি
সব কিছু হয়ে যাবে মিছে,
বেঁচে রব চিরকাল প্রকৃতির বুকে
সীমাহীন অনন্ত মাঝে।
পলে পলে ক্ষয়ে যাওয়া সসীম জীবন
জমা আছে ঐ কিনারায়,
যেমন এক‚ল ভেঙ্গে তটিনীর জল
ঐকুল গড়ে চলে যায়।
আমি আছি তুমি আছ আছে সকলেই
ভালবাসা বেঁধে রাখে মন,
অসীম আকাশ আর অগনন তারা
হয়ে আছে সেটার প্রমান।
০৭.০৮.৯৫
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।