তোমার সামান্য একটুকরো হাসির বিনিময়ে

তোমার হৃদয়ভুলানো ক্ষণিকের দৃষ্টির বিনিময়ে

তোমার মন মাতানো ছোট্ট ইশারার বিনিময়ে

তোমার মানভরা ধারালো ভ্রæকুটির বিনিময়ে

আমি আপনারে ভুলে যাই

আমি সুরলোকে চলে যাই

আমি জীবনের সুধা পাই

আমি তোমাকেই কাছে চাই।

০৭.০৬.৯৫