কত কিছু নিয়েই না আমরা কথা বলি

ভাবনা-চিন্তা করি

বুঝার চেষ্টা করি

কত সমস্যার সমাধান বের করি

অনাবিষ্কৃত জিনিস আবিষ্কার করতে চাই

গভীরতাপূর্ণ বিষয়ে তত্ত কথা লিখতে তৎপর হই

বিশ্বজয়েও অনেক সময় অগ্রসর হই।

কিন্তু নিজেকে নিয়ে কতটুকু ভাবি?

নিজেকে আবিষ্কারের চেষ্টা কতজন করি?

নিজেকে বুঝার জন্য কয়জন আগ্রহ দেখাই?

কিংবা সচেষ্ট হই?

নিজের মধ্যেই কত কিছু ঘটে

তার প্রতি কে কতখানি কৌতূহলী দৃষ্টিপাত করি?

অথচ বিশ্বের সকল কিছুর চেয়ে

আমিই আমার সবচেয়ে নিকটে

সবচেয়ে অন্তরঙ্গ-ঘনিষ্ট,

নিজের সঙ্গেই সর্বাধিক পরিমাণ সময় কাটাই,

অন্য সবার চেয়ে বেশী সাড়া পাই,

নিজেকে অনুধাবনের জন্যই

সবচেয়ে বেশী সময় পাওয়া যায়

তারপরও সেটা হয়ে ওঠে না,

নিজেই নিজের আড়ালে সবচেয়ে

বেশী থেকে যাই,

নিজের কাছ থেকেই অজ্ঞাতসারে

বঞ্চিত হয়ে যাই,

নিজের কাছেই অমূল্য সম্পদ পেয়েও

তা নষ্ট করে ফেলি,

নিজের জন্য আফসোস টেনে নিয়ে আসি

এটাও সেই পুরাতন সত্যতারই

স্বীকৃতি দেয় যে,

প্রদীপের তলাটাই অন্ধকার।

এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে?

১৮.০৩.৯৬