অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হয়ে
বুক পেতে নাই বা কখনো
দাঁড়াতে পারলাম,
তবুও যারা জীবন বাজী রেখে
তীব্র প্রতিবাদ করে,
তাদেরই আপন জানলাম;
বীরশ্রেষ্ঠদের সালাম।
সারা জীবন জুলুমের বিরুদ্ধে
মুখ ফুটে নাই বা কখনো
কিছু বলতে পারলাম,
তবুও যারা প্রাণ দান করে
সত্যকে প্রতিষ্ঠিত করে,
তাদেরই ভালোবাসলাম;
বীরশ্রেষ্ঠদের সালাম।
বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে
সোচ্চার হয়ে রাজপথে নেমে
প্রতিবাদ নাই বা করলাম,
তবুও যারা ত্যাগের মাঝে
অবদান রাখে, তাদের তরে
প্রশংসাগাঁথা লিখলাম;
বীরশ্রেষ্ঠদের সালাম।
January 7, 2026
বীরশ্রেষ্ঠদের সালাম
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হয়ে বুক পেতে নাই বা কখনো দাঁড়াতে পারলাম,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।