কত বার আশা করেছি?
কত সময় স্বপ্ন দেখেছি?
কত রাত্রি নির্ঘুম কেটেছে?
কত যন্ত্রনা পোহাতে হয়েছে?
কত অশ্রুর ফোটা ঝরে পড়েছে?
কত অসীম বেদনার বোঝা বহন করতে হয়েছে?
কত মুহুর্ত নিশ্চুপ-নিশ্চল ভাবে কাটাতে হয়েছে?
কত আলোড়ন হৃদয়ে দমন করতে হয়েছে?
এমনি আরো কত বিপদ, দুঃসহ যাতনা
আর নিঃসঙ্গতার অত্যাচার সহ্য করার কাহিনী
প্রশ্ন হিসাবে উত্থাপন করা যায়
যার উত্তর অবশেষে
আজ পাবার সময় এলো।
তাই আজ আর ইতস্তত কোরো না
কোন সংকোচ মনে রেখো না
কোন ভীরুতার আড়াল টেনো না
কোন দ্বিধাদ্ব›েদ্বর স্থান হৃদয়ে দিয়ো না।
আজকের এই সমাধানের মুহুর্তে
যতবারই উল্লসিত হই
তা কি খুব বেশি হবে?
যতবারই উচ্ছসিত হই
তা কি কষ্টদায়ক হবে?
যতবারই বিহŸলিত হই
তা কি যন্ত্রনাকর হবে?
যতবারই রোমাঞ্চিত হই
তা কি অন্যায় হবে?
যতবারই পুলকিত হই
তা কি অনুচিত হবে?
যতবারই আবেগাপ্লæত হই
তা কি বিব্রতকর হবে?
১৬.০৩.৯৪
বার বার
কত বার আশা করেছি? কত সময় স্বপ্ন দেখেছি? কত রাত্রি নির্ঘুম কেটেছে? কত যন্ত্রনা পোহাতে হয়েছে?
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।