এখন আর ব্যর্থতার খবর পড়ি না
আত্মহত্যা,
ধর্ষণ,
খুন,
নির্যাতন,
ডাকাতি,
ছিনতাই,
হরতাল,
অবরোধ,
বোমাবাজি,
চাঁদাবাজি,
গণপিটুনি,
চোরাচালানি।
অনেক কাহিনী লেখা হয়েছে
কাগজের পাতা ভরে উঠেছে
অনাকাঙ্খিত এসব বিষয়ে।
নতুন কোন বিষয়ে লিখবার,
সাফল্যের কাহিনী শোনাবার,
কিছু অর্জন করতে পারার,
সোনালী সকালের আবির্ভাবের,
প্রানোচ্ছল নতুন জীবন লাভের,
হৃদয় উদ্ভাসিত হবার।
হাস্যোজ্জ্বল মুখমন্ডল নিয়ে
বলার মত কোন কাহিনী।
০৩
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।