ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না,-জ্ঞানী বেক্তিদের এই অপ্ত বাক্যটির সত্যতা ও বাস্তবতা অনেক কাজ করার পর চরমভাবে অনুধাবন করেছি। তারই একটা ঘটনা ক্যামেরা সংখায় লিখেছি।
ছোটবেলার অনেক সুন্দর সুন্দর ছবি দুই/তিনটা এ্যালবামে সাজানো ছিল। মা-বাবার সাথে নিজে নিজের ছবি দেখে স্মৃতিচারণ করতাম ও আনন্দ পেতাম। কিন্তু সামান্য বয়োপ্রাপ্ত হবার পর ছবি তোলা ভাল না,ছবি দেখা ভাল না এই জাতীয় কথা শুনতে পাই। ছবি সংক্রান্ত এজাতীয় কথাই মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে।ছবিগুলো ছিঁড়ে ফেলব কিনা এই দ্বিধাদন্দে ভুগতে থাকি।শেষ পর্যন্ত আবেগের বশবতি হয়ে ছবি গুলো কাট কুট করে ছিঁড়ে ফেলে দেয়।
পরবর্তীতে নিতান্ত অনুতাপ ও অনুশোচনা মনে আসে যখন একবার আম্মা সেই ছবিগুলোর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন।হতে পারে নিজের ইচ্ছা পুরণ করার জন্য আমি ছবিগুলো ছিঁড়ে ফেলতাম,কিন্তু সেগুলো আমার তোলা ছবি ছিলো না, আর আমার সম্পত্তিও ছিলো না।তাই সেগুলো যদি না ছিঁড়তাম তাহলে আম্মার ছোখের অশ্রু দেখতে হত না,অতীতের স্মৃতির সম্বল টুকুও নষ্ট হত না।