তুমি শুধু এইটুকু জেনে রাখ
তোমাকে আমার কিছু বলার আছে।
আর কিছু জানতে চেও না
আমাকে বলার জন্যে জোর কোরো না
আমার তা বলার ভাষা জানা নেই
অনেকভাবে ভেবেছি বলার জন্যে
কিন্তু কোনভাবেই গোছানো পাই না,
ভেবে পাই না কিভাবে বলব।
খুব ছোট করে-এক কথায়?
নাকি বড় করে-কয়েক কথায়?
আজ যদি তা বলে দিতে পারতাম
তবে হয়তো তোমার জানা হয়ে যেত,
তার সাথে আমার বুকটাও হালকা হয়ে যেত,
আর সাথে সাথে কথাটাও যেত ফুরিয়ে
হয়তো সেটাই বেশ ভালো হতো।
কিন্তু তা আর বলা হলো না
কেননা বলার মত অভিব্যক্তি আমার নেই
তাহলেও এই না বলা কথাটুকুর সম্পর্ক
আমাদের মাঝে বেঁচে থাক
আমাদের জন্যে হয়ে থাকুক ভাব-বন্ধন।
২০.১০.৯৪