আজ আমি পড়ে গেছি নিতান্ত অভাবে
কিভাবে তোমার কথা কই সেটা ভেবে
কোথায় মিলবে দেখা ভাব জোয়ারের
যা দিয়ে রচব আমি কবিতা তোমার।
ভাষা খুঁজে পাই নাকো একটু কোথাও
আবেগের ছিটেফোটা মিলে নাকো তাও।
কেবল আকুতি শুধু হৃদয়ে আমার
তোমার কথাটি কব আমি বার বার।
আজ শুধু বসে আছি ভোরের আশায়
আঁধার করবে দুর রবির আলোয়।
তার সাথে সাথে যদি মোর হৃদয়ের
হতাশার কালো ছায়া হয়ে যায় দূর
ভাবের আলোকটার মিলে যাবে দেখা
তোমার কথাটি যাবে কবিতাতে লেখা।
৯৪
ভোরের আশায়
আজ শুধু বসে আছি ভোরের আশায় আঁধার করবে দুর রবির আলোয়। তার সাথে সাথে যদি মোর হৃদয়ের হতাশার কালো ছায়া হয়ে যায় দূর
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।