ভালোবাসি প্রকৃতির রূপ

ভালোবাসি শিশুদের হাসি,

ভালোবাসি সকালের হাওয়া

ভালোবাসি নদী, জলরাশি।

ভালোবাসি আকাশের রং

ভালোবাসি সাগরের নীল,

ভালোবাসি কোকিলের গান

ভালোবাসি প্রিয়ার আঁচল।

ভালোবাসি বিদেশ ভ্রমণ

ভালোবাসি যত কিছু জানি,

ভালোবাসি সুমধুর গান

ভালোবাসি কবিতাখানি।

০৯.০৫.০৮