ভালবাসার কথা,
ছোট্ট হলেও তার মধ্যে বড়ই মধুরতা।
ভালবাসার দেখা,
এক নজরের মাঝেই থাকে হাজার পাতা লেখা।
ভালবাসার হাসি,
লক্ষ-কোটি চাঁদের আলোর চেয়েও অনেক বেশি।
ভালবাসার গান,
গুনতে পেলেই শান্ত হৃদয় জুড়িয়ে যায় প্রান।
ভালবাসার ছোঁয়া,
ভালবাসার জনের কাছে অতি পরম পাওয়া।
ভালবাসার ত্যাগ,
দুঃখ-ব্যথা ভুলিয়ে দিয়ে বাড়ায় অনুরাগ।
ভালবাসার সুখ,
সকল সুখের চাইতে বড় পূর্ণ করে বুক।
১৬.১০.৯৪