যেই নেশা সওয়ার আছে চেতনায়
তার ওষুধ কোথাও মিলবে না।
না বাজারে,
না দোকানে,
না গবেষণাগারে,
না খনিতে,
না মহাশুন্যে,
না অন্য কোন নেশাতে।
শুধুমাত্র মৃত্যুর সাগরে গোছল করেই
এই নেশা কাটতে পারে।
এ এমন নেশা
যার মাঝে নেশাগ্রস্থ বুঝতে পারে
যে সে মত্ত
সেই নেশা নিয়ে অন্যকে বিরক্ত না করে
সে চলতেও পারে,
এই নেশা কাউকে পেয়ে বসলে
তাকে বেসামাল, টালমাটাল করে দেয় না,
কেবল অস্থির করে দেয়।
মস্তিষ্কের অভ্যন্তরে চিন্তার তীক্ষ্ণতা
বাড়িয়ে দেয়।
মাতালকে কেউ পাগল বলে না;
কারণ তার নেশা কেটে গেলেই
সে আবার স্বাভাবিক হয়ে পড়ে।
কিন্তু এই নেশা যাকে ধরে
তাকে অনেকেই পাগল আখ্যা দিতে পারে
কেননা তার কাজের ব্যাখ্যা অন্যেরা
দিতে পারে না।
এই নেশাতে বাহ্যিক কোন ক্ষতির কারণ নেই।
বরং নেশা যত বেশী ক্ষণ থাকে
ততই লাভ।
নেশাগ্রস্ততার বদৌলতেই সুষ্ঠু-সুন্দরভাবে
বহু কাজ করা সম্ভব।
তাই এরূপ নেশাগ্রস্ত হওয়াতে কোন
দ্বিধা নেই
কোন ইতস্ততাও নেই।
০৪.০৪.৯৬