ভালো লাগার অনুভ‚তি
মনকে প্রফুল্ল করে দেয়।
ভালো লাগে বলেই তো
অনেক কিছু চাই
বার বার চাই
আবারও চাই।
ভাল লাগে আনন্দ-
সুখের বিষয়ে খুশী হই
যখন নিজের কাজে সফলতা দেখি
তখন হৃদয় প্রফুল্ল হয়ে ওঠে।
যখন কারো সাথে কথা বলি
সুখ-দুঃখের গল্প করি
তখনো বেশ লাগে।
নিঃসঙ্গতা,
একাকীত্ব, আর অসহায়তার ব্যথা দূর হয়ে যায়।
আরো ভালো লাগে ঘুরতে।
ভ্রমণে কি রোমাঞ্চ!
কত বিস্ময়কর জিনিসের অবলোকন
ব্যস্ততার আমেজ
প্রাণবন্ত ছুটোছুটি,
যা সর্বদাই ভাল লাগে।
আরও কত কিছু ভাল লাগে!
এবং সে কারণেই কত কিছু চাই!
যখন মনের কিছু ভাল লাগে না
ভাল লাগাতে পারা যায় না
তখনই যত সমস্যা,
বিপদ,
অশান্তি,
আর অসুবিধার সম্মুখীন হতে হয়।
কিন্তু মনের যদি ভাল লাগতে থাকে
তাইতো সবসময়ই ভালো লাগা চাই।
তাহলেই কোন সমস্যা নেই।
তাইতো সবসময়ই ভালো লাগা চাই।
২৮.০৯.৯৬
ভাল লাগা
ভালো লাগে বলেই তো অনেক কিছু চাই বার বার চাই আবারও চাই।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।