মজার রান্না

এমন রান্নার প্রশংসায়
যদি কিছু না বলা হয়,
যদি কিছু না রচিত হয়,
ছন্দময় কবিতায়,
তবে তা হবে এককথায় -
নাশোকরীর পরিচয়।
সত্যি এ এক বিস্ময়,
যখন রান্না এত মজাদার হয়
আর খেয়ে ভরে ওঠে হৃদয়।
কভু ভাবি কেন বেঁচে আছি হায়;
তখনই এ খাবারের প্রাপ্তিলাভ হয়,
যা ভোজনে রসনা তৃপ্ত হয়,
আর অন্তর আনন্দে আপ্লূত হয়।
এমন রান্নার হোক সদা জয়।