ভাল লাগে জীবনের সব জটিলতা
পরখ করতে চাই সব ব্যর্থতা।
আছে যত হতাশা ও দুঃখের জ্বালা
বানিয়ে পরতে চাই কণ্ঠের মালা।
যত কিছু এ জীবনে আছে হারাবার
আর যত বিষয়েতে লোকে মানে হার-
তার সবই অনুভব করতে তৈয়ার
একবার নয় মোটে, তাও বার বার।
যাবো নাকো পিছু হটে করব না ভয়
মানবো না কোন বাধা কোন সংশয়।
ছাড়ব না উৎসাহ কাঁপবে না প্রাণ
লাগবে না কারো দয়া কারো পরিত্রাণ।
হৃদয়েতে যতদিন আছে মনোবল
এ জীবন সৎকাজে করব সফল।
০৮.০৫.৯৭
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।