হৃদয়ের মাঝে যেন কাঁদিতেছে কে
কান পেতে শুনি বসে আমি,
কিসের আশায় যেন করে হাহাকার
সেটা বুঝি জানে অন্তর্যামী।
আমার ভিতরে যে ব্যথায় কাতর
তারে আমি কি ঔষধ দেই?
চারিদিকে চাই আমি ফিরে বার বার
তবু কোথা কিছু নাহি পাই।
আমার হৃদয় জ্বালা আমিই জ্বেলে
হেথা হোথা প্রতিকার খুঁজি,
ভাবিলে নিজেরে সুখী সুখ পায় মন
সেই কথা কিছুতে না বুঝি।
৮৬/৮৭
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।