সব কিছু ঠিক বলে আজ মনে হয়
মানুষ মনের সুখে যত গান গায়
সব সুরই সুমধুর কোন ভুল নয়
কারণ তাহার বুকে আছে যে হৃদয়।

কারো লাগি ভালবাসা ভরে মন প্রাণ
আর তারে দিয়ে দেয়া আপনার জান
নয় কোন মুশকিল নয় অপমান
মানুষেরি আছে শুধু প্রেমে ভরা মন।

পেটের খানাও কারো যদি নাহি জোটে
শেকেল সুরত যদি নাও থাকে মোটে
অমর কাব্য লেখা সম্ভব বটে
আবেগ আছে যে তার হৃদয়ের পটে।

কেবল মানুষই পারে ভালবাসতে।
প্রবল বাহুর ডোরে বেধে রাখতে
প্রাণ ভরে মন খুলে পারে হাসতে
হৃদয় সাগরে ভেলা নিয়ে ভাসতে।
০৮.০৮.৯৫