আমায় ভালোবেসেছিলে?
হৃদয়ের এত কাছে এসেছিলে?
এক বুক হাহাকার নিয়ে
আমার সহানুভ‚তি চেয়েছিলে?
তোমার অপূর্ণ স্বত্বাকে আমার মাঝে বিলিয়ে
আমায় পূর্ণ করতে চেয়েছিলে?
অথচ আমি জানতেই পারিনি।
তোমার বুকের গোপন ইচ্ছেগুলোকে
ধরতে পারিনি।
তোমার একান্ত আকুতিটুকু
বুঝতে পারিনি।
তুমি যে শুধু আমাকেই চেয়েছিলে
তা কল্পনা করিনি।
কেবল যখন তুমি চলে গেলে
তখনই তা বুঝতে পেরেছি।
অথচ তখন আমার কিছুই করার নেই।
এখন শুধুই স্মৃতিচারণ
কেবলি কল্পনায় দেখা
অপূর্ণ মুহুর্তগুলোকে পরিপূর্ণতার মাঝে।
১৭.১১.৯৭
যখন তুমি চলে গেলে
তোমার অপূর্ণ স্বত্বাকে আমার মাঝে বিলিয়ে আমায় পূর্ণ করতে চেয়েছিলে? অথচ আমি জানতেই পারিনি।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।