যাদুর মত থাকত যদি অলৌকিক ক্ষমতা
শোনাতে পারতাম আমি কিছু আশ্চর্য কথা।
নতুন নতুন চমক দিয়ে দিতাম করে মাত,
বলত তখন সবাই মিলে ‘ইয়ে হুয়ি না বাত’!
বানিয়ে দিতাম মনের মত মজার স্বাদের খাবার
যা খেলে পর বলত সবাই ‘চাই মোরা তা আবার’।
যাওয়া যেত যথায় তথায় করত না কেউ মানা,
তার জন্যে পাখির মত লাগত নাকো ডানা।
পাতিয়ে দিতাম সবার সাথে সবার বন্ধুত্ব
হটিয়ে দিতাম সবার মাঝের সকল দুরত্ব।
শুধুমাত্র এইটুকু নয় যার যা খুশী হত,
বলত আমায় করে দিতাম সবার মনের মত।
কিন্তু এসব কথার কথা সত্যি তো আর নয়
যা কেবল এই কবিতাতেই মুখটি বুজে রয়।
কিন্তু তবু ভাবতে এসব অনেক মজা আছে
যাদুর মত শক্তিও যে তার কাছেতে মিছে।
২২.১২.৯২
যাদুর মত
যাদুর মত থাকত যদি অলৌকিক ক্ষমতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।