যে সময় পেরিয়ে গেল
তার সাথে কেবল আমিই যাইনি
তুমিও ছিলে,
তোমার স্মরণ বিস্মৃত হয়ে
কোন মুহুর্ত বেঁচেছি কিনা জানি না
যদি বেঁচে থাকি তবে তার জন্য আফসোস।
এখনতো শুধু মনে হয়
এই বেঁচে থাকা কেবল তোমার তরেই সার্থক
আমার ভাবনারাশি তোমাকে ঘিরে
আমার নড়াচড়া তোমায় লক্ষ্য করে
আমির চুপ থাকা তোমাকে স্মরণ করে।
তোমার আমার একাত্ম অবস্থান
কিসের দ্বারা আলাদা হতে পারে?
তেমন কোন কিছুর সন্ধান তো জানা নেই
বরং সময় আমাদেরকে আরো নিকটবর্তী করছে
তোমার আমার জন্য কত সময় ব্যয় করেছি
নানা ভাবে
নানান কাজে বিভিন্ন সময়ে।
স্মরণীয় হয়ে আছে,
আদরণীয় হয়ে আছে,
মনের মনিকোঠায় সঞ্চিত হয়ে আছে,
যেই সময় আমাদের জন্য ব্যয়িত হয়েছে,
তারই অতি ক্ষুদ্র অংশ
এই কবিতায় সংরক্ষনের প্রয়াস,
কিছু স্মৃতি সঞ্চিত করার প্রয়াস,
যা ভবিষ্যতে এই অতীতকে স্মরণ করিয়ে
অতীতের মহিমান্বিত হবার
স্বাক্ষ্য বহন করে যেতে পারে।
২০.০৩.৯৬